Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে স্মৃতিসৌধে যাবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ২২:০৮ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৯:৪৫

প্রধানমন্ত্রী তারেক রহমান – ছবি : সংগৃহীত

ঢাকা: মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ২৬ মার্চ (বৃহস্পতিবার) প্রথম প্রহরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, স্বাধীনতার মাসের এই মাহেন্দ্রক্ষণে দিনভর তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিবেন।

আগামীকাল ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। সেখানে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করবেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

বিজ্ঞাপন

সাভার থেকে ঢাকা ফিরে সকাল ৭টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি মরহুম নেতৃদ্বয়ের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও জিয়ারত করবেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রী যোগ দেবেন জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে। সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সমন্বিত কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং সালাম গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর