Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৬:১৩

রবির মরদেহ।

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের একটি ধানক্ষেত থেকে রবি (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবি উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা সেন্টুর ছেলে।

জানা যায়, সকালে স্থানীয়রা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ওঠেন রবি। এরপর তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎতায়িত মৃত্যু বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশের ওই কর্মকর্তা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর