Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহরাইন থেকে বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১২:০৬ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৫:০৭

বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বাহরাই‌নের স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) মানামার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবা‌সের বার্তায় বলা হয়, বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গালফ এয়ারের মাধ্যমে বাহরাইন থেকে বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশ থেকে বাহরাইন আসার জন্য দুটি বিশেষ রিটার্ন ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

প্রথম ফ্লাইটটি আগামী ২৭ মার্চ বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা ভ্রমণ করবে এবং পুনরায় একই তারিখে ঢাকা থেকে দাম্মাম আসবে। পরবর্তী ফ্লাইট আগামী ৩ এপ্রিল বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা ভ্রমণ করবে এবং পুনরায় একই তারিখে ঢাকা থেকে দাম্মাম আসবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, বিশেষ রিটার্ন ফ্লাইট দুটির মাধ্যমে যারা বাংলাদেশে যেতে আগ্রহী এবং বাংলাদেশ থেকে বাহরাইনে আসতে আগ্রহী তাদের গুগল ফর্মে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং ফ্লাইটের যাত্রী সম্পূর্ণ হওয়ার পর, পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

সারাবাংলা/একে/ইআ