Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুস্থ ধারার রাজনীতি গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন আমিনুল

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ১৫:৩২ | আপডেট: ২১ মার্চ ২০২৬ ২০:০২

– ছবি : সংগৃহীত

ঢাকা: আগামীর রাজনীতিতে সুস্থ ধারার পরিবেশ গড়ে তুলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমিনুল হক।

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানীর পল্লবী এলাকায় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

আমিনুল হক বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ জরুরি। বিভাজনের রাজনীতি পরিহার করে সবাইকে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, একটি স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকতে পারে, তবে তা যেন কখনোই সংঘাত বা বিভেদে রূপ না নেয়। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ঐক্যের ভিত্তিতে কাজ করার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সাধারণ মানুষের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো