Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ১১:০৯ | আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৫:১৫

মো. রাব্বি।

ঢাকা: রাজধানীর মগবাজারে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাতে মগবাজারের মধুবাগ মাদরাসা খেলার মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাব্বির বন্ধু সিয়াম জানান, রাব্বির গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা থানার ফুলতলা গ্রামে। বাবার নাম মো. ফারুক হোসেন। বর্তমানে মগবাজার চেয়ারম্যান গলিতে পরিবারের সাথে থাকতো। রাব্বি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল।

সিয়াম আরও জানান, একই এলাকার ফাহিম নামে একটি ছেলের সাথে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন যাবৎ মনমানিল্যর কারণে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। কয়েক দিন ধরে ওই মেয়ে রাব্বীর সাথে চলাফেরা শুরু করে। এ কারনে রাব্বীর সঙ্গে ফাহিমের বিরোধ শুরু হয়। আজ সন্ধ্যার দিকে মধুবাগ মাদরাসা মাঠের সামনে রাব্বি ওই মেয়েকে নিয়ে ঘুরছিল। এ সময় ফাহিমসহ কয়েকজন সেখানে গিয়ে রাব্বির সঙ্গে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে ফাহিম নিজে ছুরি দিয়ে রাব্বির পেটে আঘাত করে। এতে রাব্বি মাটিতে লুটিয়ে পরে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল ঘটনা সত্যতা নিশ্চিত করেন। রাব্বিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে গেলে মারা যায়। ঘটনার পর সংবাদ পেয়ে ফাহিমসহ দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো