Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ১০:৪৮

প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ।

ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার (২০ মার্চ) শাহবাজ শরীফের এক্স হ‍্যান্ডেলে দেয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

দুই নেতার মধ্যকার উষ্ণ ও আন্তরিক আলাপকালে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী রহমান এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

দুই দেশের মধ্যকার ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব ক্ষেত্রে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারের আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

দুই নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ঘটনাবলি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন এবং মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ ও কূটনীতির পথ অনুসরণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী রহমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঈদের শুভেচ্ছার উষ্ণ প্রত্যুত্তর দেন এবং পাকিস্তানের জনগণের জন্য শুভকামনা জানান।

উভয় নেতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য অর্জনে আগামী দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সারাবাংলা/একে/ইআ