Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১২:০২ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৩:৪৫

গুলিবিদ্ধ হয়ে চারজনই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

খুলনা: খুলনার লবনচরায় ঘরের ভেতর ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে লবনচরার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে গাজী রাইসুল ইসলাম এবং পুত্রবধূ ফাহিমা খাতুন।

এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর