Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পথচারীকে মারধরের অভিযোগে মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৮:২৫

ঢাকা: ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে প্রকাশ্যে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

বাদী সাজ্জাদ আল ইসলাম জানান, আদালত তার জবানবন্দি গ্রহণ করে বিষয়টি তদন্ত করতে গুলশান থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, মঙ্গলবার (১০ মার্চ) বিকেল চারটার দিকে গুলশান-২ এলাকায় রয়েল ব্লু ভবনের বিপরীত পাশে এক বৃদ্ধ পথচারী চলাচল করছিলেন। এ সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন মনিকা কবির। একপর্যায়ে ওই বৃদ্ধের ব্যাগের কোণা তার গায়ে লাগলে তিনি ক্ষিপ্ত হয়ে বৃদ্ধকে আক্রমণ করেন এবং তার ব্যাগ ছুড়ে মেরে মারধর করেন।

বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়, ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ভিডিও ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যার ফলে ভুক্তভোগী ব্যক্তি অপমানিত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হন।

এ ঘটনায় আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্তকে আদালতে হাজির করতে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর