Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৩:২৪ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৫:২৪

ছবি: সারাবংলা

ঢাকা: বায়ুদূষণে বিশ্বের বিভিন্ন শহরের তালিকায় আজও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৮টা ১৩ মিনিটে ১৬৯ স্কোর নিয়ে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে সপ্তম স্থানে রয়েছে ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স এর সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকায় প্রথম স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। শহরটির একিউআই স্কোর ২১৮। দ্বিতীয় স্থানে উজবেকিস্তানের তাশখন্দ, যার স্কোর ১৯৮। তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমুন্ডু, যার একিউআই স্কোর ১৯৩।

বিজ্ঞাপন

একিউআই সূচক মূলত পাঁচ ধরনের দূষণ উপাদানের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। এগুলো হলো অতিক্ষুদ্র বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই–অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই–অক্সাইড এবং ওজোন।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য ঝুঁকি বাড়ে। তাই প্রয়োজন ছাড়া বাইরে কম বের হওয়া এবং বাইরে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর