Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: সাফল্য আর ভাঙনের ১ বছর

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪০

ঢাকা: বিরাজমান রাজনৈতিক সংস্কৃতি পালটে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মের হাত ধরে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ স্বপ্ন নিয়ে দলটির আত্মপ্রকাশ ঘটলেও প্রথম এক বছর পূর্ণ হওয়ার আগেই বড় ধরনের সাংগঠনিক ঝাকুনি খেয়েছে তারা। প্রতিষ্ঠালগ্নে ২১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলেও বছর ঘুরতেই সেই সংখ্যা নেমে এসেছে ১৭২ জনে।অর্থাৎ, এক বছরের ব্যবধানে কেন্দ্রীয় কমিটির অন্তত ৪৫ জন নেতা দল থেকে ঝরে পড়েছেন, যাদের কেউ পদত্যাগ করেছেন আবার কাউকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

তৃণমূলের হিসাব ধরলে এই সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। জুলাই আন্দোলনে যুক্ত ব্যক্তিদের একটি অংশের মধ্যে তৈরি হওয়া মোহমুক্তি এবং নেতৃত্বের সঙ্গে আদর্শিক মতান্তরই এই বিদায়ের প্রধান কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে অভ্যন্তরীণ এই ভাঙন বা অস্থিরতাকে রাজনৈতিক দলের একটি স্বাভাবিক বিবর্তন হিসেবেই দেখছেন দলের শীর্ষ নেতা নাহিদ ইসলামসহ অন্য নীতিনির্ধারকরা। সাংগঠনিক এই টানাপোড়েনের বিপরীতে এনসিপির ঝুড়িতে বড় অর্জন হিসেবে জমা হয়েছে প্রথম সংসদ নির্বাচনে অংশ নিয়েই ছয়টি আসনে জয়লাভ করা। এটি নতুন দল হিসেবে তাদের জন্য একটি বিশাল মাইলফলক।

বর্তমানে দলটির কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে ১৫ জন, সদস্যসচিব ও যুগ্ম সদস্যসচিব পদে ২৬ জন এবং বিভিন্ন পর্যায়ে সংগঠক ও সমন্বয়ক হিসেবে আরও ৬৯ জন দায়িত্ব পালন করছেন। সংসদীয় রাজনীতিতে সফলভাবে যাত্রা শুরু করলেও আদর্শিক সংহতি রক্ষা এবং সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখাই এখন দ্বিতীয় বছরে পদার্পণ করা এনসিপির সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

ইরানে ইসরায়েলের হামলা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৫

নাটোরে বাসের ধাক্কায় পানচাষি নিহত
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮

আরো

সম্পর্কিত খবর