Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ বছর মানুষ দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছে: এমপি ওয়ারেছ আলী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩১

জামালপুর: জামালপুর সদর আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, দীর্ঘ ১৭ বছর মানুষ দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছে, ভোট ডাকাতিসহ জোর-জুলুম, নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করেছে। সংযত কারনেই আজকে মানুষ স্বপ্ন দেখছে তাদের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে আগামীদিনে বাংলাদেশ একটি দুর্নীতি, দুঃশাসন, ভোটডাকাত লোটেরা, স্বৈরাচার এবং সন্ত্রাস চাঁদাবাজমুক্ত একটি সুন্দর স্বপ্নের জনগণের কল্যাণের বাংলাদেশ হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা মৎস্যজীবী দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জামালপুর জেলা মৎস্যজীবীদলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি হাজী আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেব আলী, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্যান্যরা।

সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন আরও বলেন, জনগণের কল্যাণে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আমাদের প্রিয়নেতা জিয়াউর রহমান এবং প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এগিয়ে যেতে চাই। আজ তারেক রহমান বিএনপির হাল ধরেছেন, দেশের হাল ধরেছেন। আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে এবং বিএনপির নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, সেই এগিয়ে যাওয়া সংগ্রামে বিএনপিসহ বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি সৈনিকের ন্যায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলও আমাদের সঙ্গে সেই যাত্রায় শরিক হবে।
এসময় তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জামালপুর জেলা মৎস্যজীবীদলের বিশাল আয়োজনে যারা শরিক হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানান। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শেষে জেলা বিএনপির দলীয় কার্যলায়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যশোর
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪০

চকরিয়ায় ফের বাড়ছে গরু-মহিষ চুরি
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৭

আরো

সম্পর্কিত খবর