Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষণের শীর্ষে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৯ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৯

ছবি: সারাবাংলা

ঢাকা: ছুটির দিনের স্বস্তি মিলল না রাজধানীর বাসিন্দাদের।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর সূচক অনুযায়ী রাজধানীর দূষণ স্কোর দাঁড়ায় ২৯৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর। পাকিস্তানের এই শহরটির দূষণ স্কোর ছিল ২১১, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। এর পরেই রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির দূষণ স্কোর ১৮৬, অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বায়ুর মান সূচক অনুযায়ী শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোরকে ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ ধরা হয়।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে নির্মাণকাজ, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির আধিক্য ঢাকার বায়ুদূষণ বাড়িয়ে দিচ্ছে। এতে শ্বাসকষ্ট, ফুসফুসজনিত রোগ, হৃদরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

ছুটির দিনে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বায়ুর মানের এই অবস্থান নগরবাসীর জন্য উদ্বেগজনক বার্তাই দিচ্ছে। পরিবেশবিদরা বলছেন, টেকসই নগর ব্যবস্থাপনা, কার্যকর দূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এই সংকট থেকে মুক্তি মিলবে না।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর