Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবি পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইলফোনসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৬

দোকানে চোরাই মোবাইলফোন পাওয়ায় আটক হওয়া ব্যক্তি।

নীলফামারী: নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইলফোনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক হওয়া মো. আলমগীর হোসেন (৩০) সদর উপজেলার সুবর্ণখুলী এলাকার বাসিন্দা এবং মো. কুদ্দুস আলীর ছেলে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট বাজারে অবস্থিত আরিফা টেলিকম নামের একটি মোবাইলফোনের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ এসব তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, অভিযানকালে দোকানটি তল্লাশি করে ২০টি সচল অ্যান্ড্রয়েড মোবাইলফোন ও ২০টি অকেজো মোবাইলফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৪০টি মোবাইলফোন ‘চোরাই’ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে সেগুলো জব্দ করা হয়। এ ঘটনায় নীলফামারী থানায় একটি মামলা দায়েরে করা হয়েছে।

চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর