Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমের সম্পর্ক রাখতে না চাওয়ায় স্কুল ছাত্রী বিন্তিকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: শাহরিয়ার শারমিন বিন্তি ও সিয়াম ওরফে ইমন একই স্কুলে পড়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সিয়ামের সঙ্গে নিহত বিন্তি প্রেমের সম্পর্ক রাখতে অপারগতা প্রকাশ করলে তাকে হত্যা করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিসি (রমনা বিভাগ) মো: মাসুদ আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) হত্যার ঘটনায় ঘাতক সিয়াম ওরফে ইমনকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু, ঘটনার সময় গ্রেফতারকৃতের পরিহিত ভিকটিমের রক্ত মাখা গেঞ্জি ও প্যান্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মাসুদ আলম বলেন, শাহরিয়ার শারমিন বিন্তি হাজারীবাগের রায়ের বাজার হাই স্কুলে ৯ম শ্রেণিতে পড়াশুনা করতো। গত ২৫ ফেব্রুয়ারি তারিখে রাত সাড়ে ৯টায় গ্রেফতারকৃত সিয়াম ওরফে ইমন হাজারীবাগ থানাধীন চরকঘাটা এর সম্মুখস্থ পাকা রাস্তায় ধারাল ছুরি দিয়ে ভিকটিমকে গুরুতর আঘাত করে। তখন স্থানীয় জনগণের সহায়তায় রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে সিকদার মেডিকেল হাসাপাতালে নিয়ে যায়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ২০ মিনিটের দিকে বিন্তিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিন্তির বাবা মো. বিল্লাল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা করা হয়।

তিনি বলেন, মামলার পর হাজারীবাগ থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃত সিয়ামের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে কলাবাগান থানাধীন কাঁঠাল বাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর