Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গৃহকর্তাকে খুন করে গরু লুট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গৃহকর্তাকে খুন করে গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে চন্দনাইশ পৌরসভায় এ ঘটনা ঘটেছে।

নিহত চন্দন দে (৭০) পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে মাইক্রোবাস নিয়ে একদল দুর্বৃত্ত চন্দন দের বাড়িতে আসেন। তারা চন্দন ও তার প্রতিবেশি নিতাই দের গোয়ালঘরের দরজা ভেঙ্গে তিনটি গরু বের করে নেয়।

এ সময় চন্দন ঘর থেকে বের হয়ে তাদের বাধা দেন। দুর্বৃত্তরা তাকে গুলি করে গরু তিনটি একটি মিনিট্রাকে তুলে চলে যায়।

বিজ্ঞাপন

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস খান সারাবাংলাকে জানান, আহত চন্দনকে পরিবারের সদস্যরা স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর