Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই জাতীয় সনদ বাতিল চেয়ে রিটের শুনানি রোববার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৮ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৮

ঢাকা: জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য আগামী ১ মার্চ দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাতিল এবং সেটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। পাশাপাশি রিটে সনদের কার্যকারিতা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। জনস্বার্থে এই রিট দায়ের করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

বিজ্ঞাপন

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এদিকে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে পৃথক আরেকটি রিট দায়ের করা হয়েছে। জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। এতে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর