Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রসিকিউটররা অনিয়মে জড়ালে কঠোর ব্যবস্থা: চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৮

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম – ছবি : সারাবাংলা

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালে কোনো প্রসিকিউটর বা কর্মকর্তা অনিয়ম ও দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাইব্যুনাল সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা চাই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে আইন অনুযায়ী পরিচালিত হোক। বিচার প্রক্রিয়ার গতি ও স্বচ্ছতা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। জুলাই বিপ্লবের সময়কার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়েও আলোচনা হয়েছে প্রসিকিউশন টিমের সঙ্গে।

বিজ্ঞাপন

তিনি জানান, বর্তমানে ২৪টি মামলার ফরমাল চার্জ দাখিল করা হয়েছে, যার মধ্যে ২১টি ট্রায়াল চলছে। সব মামলার কাগজপত্র তার কাছে জমা দিতে বলা হয়েছে। যাচাই-বাছাই শেষে যদি কোনো ত্রুটি ধরা পড়ে বা তদন্ত অপর্যাপ্ত থাকে, তাহলে প্রয়োজনীয় আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

চিফ প্রসিকিউটর বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র প্রকৃত অপরাধীদের বিচার করা। নিরপরাধ মানুষ বা রাজনৈতিকভাবে হয়রানি করা হবে না।

এদিন সকালে তিনি জুলাই-আগস্ট আন্দোলনের মামলাসহ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠকও করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর