Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎৯ এপ্রিল বগুড়া ও শেরপুরের ভোট, তফসিল আজ

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩২

‎ঢাকা: প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন হবে আগামী ৯ এপ্রিল।

‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এ বিষয়ে জানান, এ দুটি আসনে নির্বাচনের লক্ষে আজ বিকেলেই ভোটের তফসিল ঘোষণা করবে কমিশন। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎তিনি জানান, শেরপুর-৩ আসনে পূণঃতফসিল এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে। এ দুটি আসনের প্রবাসী এবং দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে যেন ভোট দেওয়ার সুযোগ পায় সেটিও বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

‎এ ছাড়া শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও হবে বলে জানান তিনি।

‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনি এলাকা-১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

‎এ ছাড়া গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি।

‎গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা ২১২টি।

‎অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে এবং বাকি এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।

বিজ্ঞাপন

নোয়াখালীতে ইয়াবা পাচারের সময় আটক ২
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮

আরো

সম্পর্কিত খবর