Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসির দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪২

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমান-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আবেদন করে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। অনুসন্ধান চলাকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যেতে পারেন। এমন আশঙ্কার কথা উল্লেখ করে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানানো হয়।

বিজ্ঞাপন

আদালত আবেদনের যুক্তি বিবেচনায় নিয়ে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দুই সাবেক ভিসির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর