Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাবের সাবেক মহাপরিচালক হারুন ও তার স্ত্রীর সঞ্চয়পত্র-ব্যাংক হিসাব জব্দ

স্টাফ করেসপন্ডেট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৮ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৬

র‍্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদ – ছবি : সংগৃহীত

ঢাকা: দুর্নীতির অভিযোগে র‍্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদ ও তার স্ত্রী ফাতেহা ফারভীন লুনার নামে থাকা ৫টি সঞ্চয়পত্র এবং ৫টি ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট জমা রয়েছে প্রায় ৭৩ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার আবেদন করেন।

আবেদনে বলা হয়, র‍্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। তদন্তকালে তাঁর ও তাঁর স্ত্রীর নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের সন্ধান মিললেও এসব সম্পদের বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করতে পারেন, যা রাষ্ট্রের আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি করবে। এ কারণে অনুসন্ধান চলাকালীন তাঁদের সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাব ফ্রিজ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

নোয়াখালীতে ইয়াবা পাচারের সময় আটক ২
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮

আরো

সম্পর্কিত খবর