Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা ও কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৮ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪১

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ঢাকা: ২০২৪ সালের জুলাই–আগস্টের গণহত্যা মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডের আবেদন করা রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে, ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত শুনানির দিন ধার্য করেন। সেদিন রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন তৎকালীন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। পরবর্তীতে মামলাটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।

বিজ্ঞাপন

গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করে। মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হলেও, ওই অভিযোগেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সাজা বৃদ্ধির আবেদন জানানো হয়েছে। আপিলে দণ্ড বাড়ানোর পক্ষে আটটি যুক্তি উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন এবং অপর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন। একই মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করায় তাকে পাঁচ বছরের লঘুদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪০

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩০

নিয়োগ দিচ্ছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭

আরো

সম্পর্কিত খবর