Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর আমিনুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৫

নব নিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম – ছবি : সংগৃহীত

ঢাকা: প্রকৃত অপরাধীদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নব নিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও আশ্বাস দেন তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আমিনুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পর ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি। প্রসিকিউশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, যারা কোনো অপরাধ করেননি, তাদের হয়রানি করা হবে না। তবে যারা প্রকৃত অপরাধী, তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। দক্ষতা, মেধা ও আইনি জ্ঞান প্রয়োগ করে মামলাগুলো পরিচালনা করা হবে বলে জানান তিনি। এ কাজে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন নতুন চিফ প্রসিকিউটর।

বিচারকার্য পরিচালনায় কোনো বিদ্বেষমূলক মনোভাব থাকবে না উল্লেখ করে তিনি বলেন, আইনের নীতিমালা অনুসরণ করেই বিচারকাজ এগিয়ে নেওয়া হবে। প্রসিকিউশনের মাধ্যমে কারও প্রতি প্রতিহিংসার সুযোগ থাকবে না।

বিচারের গতি আরও বাড়বে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমিনুল ইসলাম বলেন, চলমান বিচারপ্রক্রিয়ার গতি কমার কোনো সুযোগ নেই। বরং প্রসিকিউশনের কার্যক্রমের মাধ্যমে এ গতি আরও ত্বরান্বিত হবে। দেশের অগ্রগতির লক্ষ্যেই বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৪

কেসিসির প্রশাসক হলেন মঞ্জু
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর