Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রদূত চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের জন্য দেশটির রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহের কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন চীন দূতাবাস। সেইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগ্রহ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদাভাবে কূটনৈতিক পত্র পাঠিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ এই সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জেন-জির বন্ড কি জ্যাকব এলর্ডি?
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৩

আরো

সম্পর্কিত খবর