Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৯ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫২

ঢাকা: ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে পরিচালিত ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটরসাইকেল জিতেছেন মুন্সিগঞ্জ জেলার শাবনুর খাতুন। ব্রুনাই প্রবাসী মোহাম্মদ আতিকের পাঠানো রেমিট্যান্সের ভিত্তিতে ব্যাংকের নিমতলা শাখার গ্রাহক হিসেবে তিনি এ পুরস্কার লাভ করেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত ডিজিটাল র‌্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁন।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ব্যাংক সূত্র জানায়, পবিত্র মাহে রমাদান উপলক্ষে প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ইসলামী ব্যাংকে ক্যাশ রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্য থেকে ডিজিটাল র‌্যাফেল ড্রর মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্মদিবসে (রবি থেকে বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেওয়া হচ্ছে।

এছাড়াও, রেমিট্যান্স গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় কমন গিফট। আগামী ১৮ মার্চ পর্যন্ত এ বিশেষ অফার কার্যকর থাকবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতির চালিকাশক্তি। বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ বৃদ্ধি পেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয় এবং আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় থাকে। ইসলামী ব্যাংক ও রিয়া মানি ট্রান্সফারের যৌথ উদ্যোগ এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর