Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কথা কম বলে কাজ বেশি করতে চাই: পরিকল্পনামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৩

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী – ছবি : সংগৃহীত

ঢাকা: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কথা কম বলে কাজ বেশি করতে চাই। মাত্র এলাম, কাজ শুরু করি, পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলব। আমি প্রেস ফ্রেন্ডলি মানুষ, সুতরাং সবকিছুই জানানো হবে।

দায়িত্ব গ্রহণের পর রোববার (২২ ফেব্রুয়ারি) প্রথম পরিকল্পনা কমিশনে এসে কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় কমিশনের বিভিন্ন বিভাগ থেকে ফুল নিয়ে আসা হলেও তিনি সেগুলো গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে বলেন, প্লিজ, ফুলটুল দেবেন না। এখন কাজের সময়।

পরিকল্পনা মন্ত্রণালয়ে কতটা সময় দেবেন- এমন প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কাজের চাপ অনুযায়ী সময় দেওয়া হবে। আগে কর্মকর্তাদের সঙ্গে কথা বলি, পরিচিত হই। পরে দেখা যাবে, কী করতে হবে।

বিজ্ঞাপন

এ সময় এলডিসি উত্তরণ ও অপচয়মূলক প্রকল্পের বিষয়ে প্রশ্ন করা হলে এসব বিষয়ে পরে কথা বলবেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর