Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
নাটকীয় হারে রিয়ালের শীর্ষস্থান টালমাটাল

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৪

টানা ৮ জয়ে লা লিগায় উড়ছিলেন তারা। আগের সপ্তাহে বার্সেলোনার পয়েন্ট হারানোর সুবাদে ২ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে বসেছিল রিয়াল মাদ্রিদ। উড়তে থাকা রিয়ালকে মাটিতে নামিয়ে আনল ওসাসুনা। অন্তিম মুহূর্তে গোল হজম করে ওসাসুনার কাছে ২-১ ব্যবধানে হেরে শীর্ষস্থান খোয়ানোর দ্বারপ্রান্তে রিয়াল।

ওসাসুনার মাঠে শুর থেকেই চাপে ছিল সফরকারীরা। ৩৮ মিনিটে রিয়ালকে চমকে দিয়ে লিড নেয় স্বাগতিকরা। পেনাল্টি থেকে আনতে বুদিমিরের গোলে এগিয়ে যায় ওসাসুনা। প্রথমার্ধে আর গোল শোধ করতে পারেনি রিয়াল। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ওসাসুনা।

দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ঘুরে দাঁড়ায় রিয়াল। ভিনিসিয়াসের দারুণ এক গোলে ম্যাচে সমতা ফেরায় তারা। ম্যাচ তখন এগিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকেই।

বিজ্ঞাপন

৯০তম মিনিটে রিয়ালকে হতবাক করে আবার লিড নেয় ওসাসুনা। রাউল গারসিয়ার গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে ওসাসুনা।

এই হারে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে রিয়াল। তবে এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা। নিজেদের ম্যাচে আজ বার্সা জিতলেই শীর্ষে ফিরবেন তারা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

চকরিয়ায় ৪ ছিনতাইকারী গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪২

পুকুর কেটে ‘পুকুর চুরি’, কমছে কৃষিজমি!
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৬

আরো

সম্পর্কিত খবর