Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৭ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০১

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান।

ঢাকা: প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে তাকে স্বাগত জানান কার্যালয়ে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

 

প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর