Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার একুশ মুক্ত, অনুভূতিও ভিন্ন: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৩

ঢাকা: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এবার একুশ মুক্ত, আমাদের অনুভূতিও ভিন্ন।’

তিনি বলেন, দীর্ঘদিন একুশের চেতনা বাধাগ্রস্ত ছিল। একটি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ায় জনগণের প্রত্যাশা এখন আরও বেড়েছে। ফ্যাসিস্ট শাসনের জাঁতাকলে একুশ অবরুদ্ধ ছিল। এখন আমরা মুক্ত পরিবেশে ভাষা শহিদদের স্মরণ করতে পারছি।

পরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বিএনপি’র স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ভোর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহিদ মিনারে এসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। একুশের প্রভাতে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানে মুখর হয়ে ওঠে শহিদ মিনার প্রাঙ্গণ।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

ভাষা শহিদদের প্রতি ইউজিসি'র শ্রদ্ধা
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫

আরো

সম্পর্কিত খবর