Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতৃভাষা দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

লোকাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২০

হিলি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ সকল দাফতরিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার চালু থাকবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.শাহীনুর ইসলাম শাহীন জানান, ২১ ফেব্রুয়ারি (শনিবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ওইদিন ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে না। বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্থগিত থাকবে। আমদানি করা পণ্যের শুল্কায়নসহ সকল বাণিজ্যিক কাজ বন্ধ থাকবে।

তিনি আরও জানান, ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২২ ফেব্রুয়ারি (রোববার) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ও ট্রাক চলাচল স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, দিবসটি উপলক্ষ্যে সরকারি ছুটি থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বরাবরের মতোই স্বাভাবিক থাকবে। এতে কোনো বিঘ্ন ঘটবে না।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর