Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে সড়কে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৮

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর (২৪) মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম ফরহাদ হাসান (২৪)। তিনি বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।

গোলাপঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। তবে কিভাবে এই দুর্ঘটনা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর