Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কার পরিষদে শপথ না নিয়ে বিএনপি জুলাইকে অপমান করেছে: জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল বলে আমরা মনে করি।

তিনি বলেন, জুলাইর কারণেইতো নির্বাচন হলো। এ নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন। আমি বিরোধীদলীয় নেতা হয়েছি। জুলাই না আসলে কি আমরা হতে পারতাম। এই খেদমতের সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মিরপুরে নিজ নির্বাচনি এলাকায় সড়ক পরিষ্কার কাজে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, জুলাইর আকাঙ্খার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলো বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। সরকারি দল যদি উদ্যোগ নেয়, আমরা বিরোধীদল হিসেবে সর্বাত্মক সহযোগিতা করবো। সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আমরা জনগণের হয়ে কথা বলব। আমরা কিছু ছেড়ে দেব না।

তিনি বলেন, মানুষের মনের আবর্জনাও আমরা দূর করতে চাই। আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসী ও দেশবাসীকে বার্তা দেওয়া আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়বো।

আমির আরও বলেন, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে আমরাদের মনটাও সুন্দর থাকবে। পরিবেশ যখন সুন্দর থাকে তখন তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতে পড়ে। মানুষগুলো ভাল হয়, সমাজের জন্য দরদী হয়, দায়িত্ববোধ সম্পন্ন হয়। আমরা সেই বার্তাটাই মূলত দিতে চাচ্ছি।

এ সময় তার সঙ্গে সঙ্গে ছিলেন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকসহ স্থানীয় জামায়াত নেতারা।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আকিজ গ্রুপে কাজের সুযোগ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর