Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুর-২: আহমেদ সোহেল মঞ্জুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৩

আহমেদ সোহেল মঞ্জুর।

পিরোজপুর: পিরোজপুর-২ (ভান্ডারিয়া–কাউখালী–নেছারাবাদ) আসনে রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন আহমেদ সোহেল মঞ্জুর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদী পান ৯৬ হাজার ৮৯৭ ভোট। প্রায় আট হাজারের বেশি ভোটের ব্যবধানে তিনি জয় নিশ্চিত করেন। এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন; তাদের মধ্যে পাঁচজনের জামানত বাজেয়াপ্ত হয়।

বিজ্ঞাপন

রাজনৈতিক পরিবারের উত্তরসূরী সোহেল মঞ্জুরের সঙ্গে পিরোজপুর-২ আসনের দীর্ঘ ইতিহাস জড়িয়ে আছে। তার পিতা, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের বেসামরিক প্রধান ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মনজু ১৯৯৬ সালে পিরোজপুর-২ (ভান্ডারিয়া–কাউখালী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। আমৃত্যু তিনি পিরোজপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং জেলা রাজনীতিতে প্রভাবশালী নেতৃত্ব দেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি নির্বাচনী বিজয় নয়; বরং পিরোজপুর-২ আসনে এক ঐতিহ্যবাহী রাজনৈতিক ধারার পুনরুত্থান ও প্রজন্মান্তরের নেতৃত্বের প্রতিফলন।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর