Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টার্টআপ উন্নয়ন তহবিলে ৩ কোটি ৬৮ লাখ টাকা দিল ন্যাশনাল ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৬

ঢাকা: বাংলাদেশে স্টার্টআপ খাতের উন্নয়ন ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গঠিত তহবিলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের এর কাছে ৩ কোটি ৬৮ লাখ ৮ হাজার ১৯৯ টাকা পরিমাণের একটি পেমেন্ট অর্ডার হস্তান্তর করেছে।

র‌োববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক জনাব নওয়াদ মোস্তফা, ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ইনচার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খানের কাছ থেকে উক্ত পেমেন্ট অর্ডারটি গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক জনাব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং ন্যাশনাল ব্যাংকের সিআরএম (এমএসএমই) বিভাগের প্রধান জনাব মো. মোরশেদ কামাল।

বিজ্ঞাপন

এই অংশগ্রহণের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক বাংলাদেশে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের চলমান উদ্যোগের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে ন্যাশনাল ব্যাংক সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর