Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ জুলাই সনদে সই করবে এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪০ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৯

ঢাকা: জুলাই জাতীয় সনদে সই করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনদ সই অনুষ্ঠানে অংশ নেবে ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ক্ষুদে বার্তায় বলা হয়, এনসিপির মিডিয়া উইং জানায়, প্রতিনিধি দলে আরও থাকবেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হয়। গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ হয়। বেসরকারি ফলাফলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ২৯৯টি আসনে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাবসমূহ বাস্তবায়নের লক্ষ্যে এ গণভোট আয়োজন করা হয়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর