Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবি করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৮ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৯

জবি: রাজধানীর গেন্ডারিয়া থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের (১২ ব্যাচে) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম ইমরান নাবিল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

পরিদর্শক নাজমুল হাসান জানান, গেন্ডারিয়ার ধুপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের রজনী চৌধুরী রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। উদ্ধার করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর