Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ অনুষ্ঠানে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২০ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৫

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মইজ্জু। ফাইল ছবি

ঢাকা: নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ১৭ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মইজ্জু। রোববার (১৫ ফেব্রুয়ারি) কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওই অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্টসহ ১৩ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন বিদায়ী অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও যোগ দিতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

নয়াদিল্লি জানিয়েছে মোদির প্রতিনিধি হিসাবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের একজন প্রতিনিধি শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

আফগানিস্তান ছাড়া সার্কভুক্ত সব দেশ এবং চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া এবং ব্রুনেই’র শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত অনেক দেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর