Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২০

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়া শেষে তিনি তার নির্বাচনি বিভিন্ন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হন।

প্রথমে তিনি মহাখালী এলাকার একটি কেন্দ্র পরিদর্শন করেন। এরপর পর্যায়ক্রমে সাততলা বস্তি, করাইল বস্তি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মিরপুর ডিওএইচএস, মিরপুর-১৪, ভাষানটেক, মিরপুর-১০, টেকনিক্যাল এলাকা, ধানমন্ডি-২৭ ও ধানমন্ডি-৩২ এবং কারওয়ান বাজার হয়ে গুলশান এলাকার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে তারেক রহমান কর্তব্যরত পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গেও কুশল বিনিময় করেন। হঠাৎ তাকে কাছে পেয়ে অনেক ভোটার আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অনেকে তার সঙ্গে ছবি তোলেন।

কেন্দ্রগুলো ঘুরে তিনি ভোটগ্রহণের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তারেক রহমান অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/এএ
বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর