Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-৮ এ শাপলা কলির ভূমিধস বিজয়ের আশা নাসীরুদ্দিন পাটোয়ারীর

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৪

-ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী বলেছেন, ইনশাআল্লাহ ঢাকা-৮ আসনে শাপলা কলির ভূমিধস বিজয় হবে। এই বিজয় নাসীরুদ্দিন পাটোয়ারীর নয়, শহীদ ওসমান হাদির।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মির্জা আব্বাস ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা আগে অনেক মার খেয়েছি। এবার মার খেলে পাল্টা মার দেব। ভোটকেন্দ্রে শাপলা কলিতে সিল দিতে অনেকেই ভয় পাচ্ছে। তাদের বলছি ভয় পাবেন না, ৯০ মিনিট খেলায় থাকুন। আমরা টেস্ট খেলতে নেমেছি।’
তিনি আরও বলেন, ‘ভয় পাবেন না, মাথায় হাত দেবেন না। এই খেলায় শাপলা কলির জয় হবে, ইনশাআল্লাহ।’
নির্বাচনের ফলাফল মেনে নেবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ফল আমাদের মেনে নিতেই হবে।’
ভোটারদের বিষয়ে তিনি বলেন, ‘অনেকেই বলছে জানের ভয়ে স্লিপ নিয়ে এসেছি, কিন্তু অন্তরে শাপলা কলিই আছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি লাঙল আর ধান মিলেমিশে একাকার হয়ে গেছে। লাঙল এখন ধানের পক্ষে কাজ করছে। লাঙলের পেছনে আছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের পেছনে আছে ভারত। বুঝছেন তো খেলা?’
নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘অনেকে বলছে জানের ভয়ে স্লিপ এনেছি, কিন্তু শাপলা কলিতেই সিল দিয়ে এসেছি। ইনশাআল্লাহ ঢাকা-৮ আসনে শাপলা কলির ভূমিধস বিজয় হবে। এই বিজয় নাসীরুদ্দিন পাটোয়ারীর নয়, শহীদ ওসমান হাদির।’
তিনি আরও বলেন, ‘যারা সন্ত্রাস ও চাঁদাবাজি করে, প্রশাসনের মাধ্যমে তাদের হাত গুঁড়িয়ে দেওয়া হবে। জালিমদের এই দেশ থেকে উচ্ছেদ করা হবে। মজলুম ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। কে স্থায়ী কমিটির সদস্য, কার নামে কী এসব আমরা ভয় পাই না। আমাদের কাছে মুখ্য বিষয় জনগণ।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে আরএফএল
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর