Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসএলে দল পেলেন কোন ৪ বাংলাদেশি ক্রিকেটার?

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪০

নিলামের আগে সরাসরি দল পেয়েছিলেন মাত্র একজন বাংলাদেশি ক্রিকেটার। মোস্তাফিজুর রহমানের পর আসন্ন পিএসএলে দল পেলেন আরও তিনজন বাংলাদেশি। কত টাকায় ৪ বাংলাদেশি ক্রিকেটারকে কিনল পিএসএলের ক্লাবগুলো?

পিএসএলের নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে দলে নেয় লাহোর কালান্দার্স। মোস্তাফিজকে তারা কিনেছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ ৬৬ হাজার টাকা।

মোস্তাফিজ পিএসএলে সতীর্থ হিসেবে পাবেন আরেক বাংলাদেশিকে। তিনি তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন, যিনি আছেন ফর্মের তুঙ্গে। ২৩ বছর বয়সী এই ব্যাটার ৬০ লাখ রুপিতে লাহোরে দল পেয়েছেন। প্রথম দফায় অবিক্রিত থাকলেও নিলামে দ্বিতীয়বার নাম উঠলে তাকে দলে টেনে নেয় বর্তমান চ্যাম্পিয়ন ও ৩ বারের শিরোপাজয়ীরা।

বিজ্ঞাপন

ইমনের মতোই দ্বিতীয় ডাকে দল পান নাহিদ রানা। ৬০ লাখ রুপি বা ২৬ লাখ ২২ হাজার টাকা পারিশ্রমিকে তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নাহিদ অবশ্য গত পিএসএলেও এই দলের অংশ ছিলেন, যদিও সেবার খেলার সুযোগ হয়নি।

মোস্তাফিজের মতো চমক দেখিয়েছেন রিশাদ হোসেন। গত আসরে লাহোরকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখা রিশাদ এবার নাম লিখিয়েছেন নতুন দল রাওয়ালপিন্ডিতে। ৩ কোটি পাকিস্তানি রুপির বিনিময়ে রিশাদকে কিনেছে তারা, বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৩১ লাখ ২১ হাজার টাকার মতো।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর