Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ঘিরে টানা ৩ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

লোকাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩০ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০০

হিলি: আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি স্থলবন্দরে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এই বিরতি চলবে শুক্রবার পর্যন্ত, ফলে বন্ধ থাকবে বন্দরের সকল কার্যক্রম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হচ্ছে হিলি স্থলবন্দরের তিন দিনের ছুটি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহীন জানান, সরকারি নির্বাহী আদেশ অনুযায়ী নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বুধ ও বৃহস্পতিবার সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট তিন দিন বন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর