Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
শূন্যের রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গেলেন শানাকা

স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫০

১৫ বার শূন্য রানে আউট হয়ে যৌথভাবে লজ্জার এক রেকর্ডের অধিকারী ছিলেন তিনি। টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে আবারও ডাক মারলেন শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা। আয়ারল্যান্ডের বিপক্ষে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে ফেরার নতুন রেকর্ড গড়লেন তিনি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলে শূন্য রানে আউট হন শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১২৫ ম্যাচে এই নিয়ে ১৬ বার শূন্য রানে আউট হলেন শানাকা। সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডটি এতদিন রুয়ান্ডার জাপি বিমেনইয়ামানার সঙ্গে ভাগাভাগি করছিলেন তিনি। এবার সেটি হয়ে গেল তার একার। বিমেনইয়ামানা ১৫ বার শূন্য রানে আউট হন ১০০ ম্যাচে।

বিজ্ঞাপন

১৬২ ম্যাচে ১৪ বার এই শূন্য রানের এই তেতো স্বাদ পেয়ে তালিকার তিন নম্বরে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন চার জন, তাদের একজন বাংলাদেশের সৌম্য সরকার।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

আরো

সম্পর্কিত খবর