Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৮.৫৮ শতাংশ, ৮ মাসে সর্বোচ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪২ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৯

– কোলাজ ও প্রতীকী ছবি : সারাবাংলা

ঢাকা: দেশে টানা তিন মাস ধরে বাড়ছে মূল্যস্ফীতির হার। সর্বশেষ গত জানুয়ারিতেও মূল্যস্ফীতি বেড়েছে। আলোচ্য মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ। এটি গত বছরের মে মাসের পর অর্থাৎ গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য প্রকাশ করেছে।

বিবিএস-এর তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ, যা নভেম্বর মাসে বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ২৯ শতাংশে। এরপর ডিসেম্বর মাসে এটি আরও বেড়ে ৮ দশমিক ৪৯ শতাংশে পৌঁছায়।

পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ শতাংশের সামান্য বেশি। এরপর কয়েক মাস কিছুটা কম থাকলেও এখন তা পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।

বিজ্ঞাপন

বিবিএসের তথ্য মতে, ২০২৬ সালের জানুয়ারিতে খাদ্য খাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়ে ৮.২৯ শতাংশ হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে এই খাতে মূল্যস্ফীতি ছিল ৭.৭১ শতাংশ। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ছিল ১০.৭২ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৮.৮১ শতাংশে। ২০২৫ সালের ডিসেম্বরে এই হার ছিল ৯.১৩ শতাংশ এবং ২০২৫ সালের জানুয়ারিতে ছিল ৯.৩২ শতাংশ।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর