Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসাধীন অবস্থায় জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৪ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৯

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেলেন জুলাইযোদ্ধা আশরাফুল (৩২)। তিনি পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর এলাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হন আশরাফুল। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দেশে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, থাইল্যান্ডে টানা ১৪ মাস বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন আশরাফুল। চিকিৎসা শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তাকে দেশে এনে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর