Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুক-ইউটিউবে নির্বাচনি প্রচারে দিতে হবে আইডি ও ব্যয়ের হিসাব


৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৪ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ফেসবুক, ইউটিউব বা অন্য যেকোনো মাধ্যমে নির্বাচনী প্রচার চালাতে হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা পেজের তথ্য আগেভাগেই রিটার্নিং অফিসারকে জানাতে হবে। সেসঙ্গে এই খাতে ব্যয়ের হিসাবও নির্বাচন কমিশনে দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত একটি চিঠি ইতিমধ্যে সব রিটার্নিং অফিসারকে পাঠানো হয়েছে। তিনি জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার রোধ এবং নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে রাখতে ইসি এই কঠোর পদক্ষেপ।

বিজ্ঞাপন

আইডি ও অ্যাকাউন্ট জমা দেওয়া বাধ্যতামূলক

ইসি’র জারিকৃত চিঠিতে জানানো হয়েছে, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ এর ১৬ নম্বর বিধি অনুযায়ী:

কোনো প্রার্থী, নির্বাচনী এজেন্ট বা তাদের পক্ষে অন্য কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন।

তবে প্রচারণা শুরুর আগেই সংশ্লিষ্ট মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল আইডিসহ যাবতীয় শনাক্তকরণ তথ্য রিটার্নিং অফিসারের নিকট দাখিল করতে হবে।

বিজ্ঞাপন ও বুস্টিংয়ের হিসাব দিতে হবে

প্রচারণার খরচের বিষয়ে বিধি ২২-এর (২) উপ-বিধিতে স্পষ্ট করা হয়েছে যে:

সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন প্রদান, পোস্ট বুস্টিং বা স্পন্সরশিপের পেছনে যে অর্থ ব্যয় হবে, তা প্রার্থীর সামগ্রিক নির্বাচনী ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে।

এই ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব নির্বাচন কমিশন বরাবর দাখিল করা বাধ্যতামূলক।

এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে রিটার্নিং অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে যেন তারা নিজ নিজ এলাকার প্রার্থীরা কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন, তার সঠিক তথ্য সংগ্রহ করে ইসি সচিবালয়ের জনসংযোগ শাখায় দ্রুত প্রেরণ করেন।

সারাবাংলা/এনএল/এসআর

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

আরো

সম্পর্কিত খবর