Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামজার ইনজুরিতে দুশ্চিন্তায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩১

ইনজুরিতে পড়েছেন হামজা

জাতীয় দলের জার্সি গায়ে তোলার পর থেকেই বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা তিনি। গত এক বছরেই দলের চেহারা পালটে দিয়েছেন হামজা চৌধুরী। জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন হামজা। আর এই ইনজুরিতেই বড় দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ।

ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলেন হামজা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, লিগামেন্ট ইনজুরিতে পড়েছেন হামজা। চার্লটনের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন তিনি।

লেস্টার বলছে, এই ইনজুরিতে কমপক্ষে ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে হামজাকে। আগামী মার্চে বাংলাদেশের হয়ে মাঠে নামার কথা হামজার।

বিজ্ঞাপন

হামজার এই ইনজুরি তাই বেশ চিন্তায় ফেলেছে কাবরেরার দলকে। আন্তর্জাতিক ডিউটিতে ফেরার আগে ইনজুরিমুক্ত হতে পারবেন কিনা, সেটাই এখন বড় চ্যালেঞ্জ।

তবে আসার ব্যাপারে হচ্ছে, হামজার কোন অস্ত্রোপচার লাগবে না। বাংলাদেশ ও লেস্টার দুই পক্ষই আশা করছে, দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরবেন হামজা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর