Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৫ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৫

‎বরিশাল: ‎বরিশালে নির্বাচনি জনসভায় আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২০ বছর পর তারেক রহমান বরিশালে যাচ্ছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনাসহ জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভোর থেকেই নেতা-কর্মীরা জনসভাস্থলে আসছেন।

‎জনসভায় গিয়ে দেখা গেছে, নারী ও পুরুষেরা আলাদা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে যোগ দিচ্ছেন। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে দলীয় পতাকা আবার কারও কারও মাথায় নানা রঙের ক্যাপ।

‎ঝালকাঠি জেলা বিএনপির সদস্য (দফতরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাড. মিজানুর রহমান সকাল ১০টার দিকে জনসভাস্থলে এসে পৌঁছান। তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ঢাকায় যেদিন এসেছিলেন, সেদিনও ঢাকায় গিয়েছিলাম। আজ সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে আমরা যশোরের জনসভায় এলাম। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে এই অঞ্চলের নেতা-কর্মীদের মধ্যে শুধু নয়, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।’

বিজ্ঞাপন

‎কুয়াকাটা থেকে এসেছেন ষাটোর্ধ্ব আব্দুল আলিম। তিনি বলেন, তারেক রহমানের ভাষণ শুনতে বরিশালে এসেছেন। বরগুনা থেকে আসা যুবক আনোয়ার হোসেন বলেন, ধানের শীষকে জয়ী করার জন্য এই জনসভা তাদের উজ্জীবিত করবে।

‎বরিশাল বিভাগের ৬ জেলার বিএনপির প্রার্থীরা জনসভায় যোগ দেবেন। প্রধান অতিথি তারেক রহমান তাদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন।

‎বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, আজ দুপুরে প্রধান অতিথি হিসেবে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সমাবেশে বিভাগের ২১ আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। আশা করছি, সমাবেশস্থল বেলস পার্ক সাধারণ মানুষে পরিপূর্ণ হয়ে যাবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর