Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে দ্বিতীয়

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৪ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৪

ঢাকা: বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় মেগাসিটি ঢাকার অবস্থান আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষণের তালিকায় ঢাকার অবস্থান বিশ্বের দ্বিতীয়।

বাতাসের মান সূচকে (একিউআই) ঢাকার স্কোর ২৫৯ রেকর্ড করা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে রয়েছে। বিশেষ করে শীতকাল শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় শীর্ষ তিনের মধ্যে থাকছে রাজধানী। আজকের পরিসংখ্যানে দেখা যায়, ২৭৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর এবং ভারতের মুম্বাই। বায়ুমানের সূচক অনুযায়ী, স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়, যা বর্তমানে ঢাকার ক্ষেত্রে প্রযোজ্য।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অনিয়ন্ত্রিত নির্মাণকাজ, ইটভাটার ধোঁয়া এবং যানবাহনের নির্গত কালো ধোঁয়া। উন্নয়ন প্রকল্পের কাজ ও ভবন নির্মাণের ক্ষেত্রে সঠিক নিয়ম না মানায় ধুলোবালি বাতাসে মিশে দূষণকে ভয়াবহ করে তুলছে।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান জানান, সরকারি ও বেসরকারি সব ধরনের অবকাঠামো নির্মাণকাজ উন্মুক্ত অবস্থায় চলায় বায়ুর মান ধারাবাহিকভাবে উদ্বেগজনক অবস্থায় থাকছে।

এই ভয়াবহ দূষণ সব বয়সী মানুষের জন্যই গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষ করে শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা নারী এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এই বাতাস অত্যন্ত ক্ষতিকর। বায়ুমণ্ডলে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা ফুসফুস ও হৃদরোগের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে।

চিকিৎসকরা এই অবস্থায় বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করার এবং যথাসম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ দিচ্ছেন।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো

সম্পর্কিত খবর