Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাফিনহার চোটে দুশ্চিন্তায় বার্সা, মাঠে ফিরবেন কবে?

স্পোর্টস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৬

গত মৌসুমে তার দুর্দান্ত পারফরম্যান্সেই ঘরোয়া ট্রেবল জিতেছিল বার্সেলোনা। এবারও দলের অন্যতম মূল চালিকাশক্তি ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। তবে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে ইনজুরিতে পড়লেন রাফিনহা। ইনজুরি কাটিয়ে কবে মাঠে ফিরতে পারবেন রাফিনহা?

লা লিগায় গত শনিবার এলচের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে চোট পান রাফিনিয়া। এজন্য বিরতির পর আর মাঠে নামতে পারেননি তিনি।

রাফিনহার চোটের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনার পক্ষ থেকে। এজন্য ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে আলবাসেতের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না বলে বিবৃতিতে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কমপক্ষে এক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। সুস্থ হয়ে কোন ম্যাচে ফিরতে পারবেন, সেটা এখনো নিশ্চিত করা বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন

গত মৌসুমের মতো এবারও দুর্দান্ত ফর্মে আছেন রাফিনহা। এবারের লা লিগায় এখন পর্যন্ত আটটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে করেছেন ১৩টি গোল ও পাঁচটি অ্যাসিস্ট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর