Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা নদীতে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪০

মৃত শিক্ষার্থী নাইম।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীর মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পিলারের ৫০০ ফুট উত্তরে নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শিক্ষার্থীর নাম নাইম (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। নিহত নাইমের বাড়ি নাটোর জেলায়।

এর আগে শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নাইম তার বন্ধুদের সঙ্গে ট্রলারে পদ্মা নদীতে ঘুরতে বের হয়ে গোসলের সময় নদীতে পড়ে যান। তখন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর থেকে উদ্ধারকাজ অব্যাহত ছিল। মরদেহটি উদ্ধারকালে এমআইএসটির কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর