Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশনের নামে প্রতারণা: কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

‎ঢাকা: আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সক্রিয় হওয়া একটি প্রতারক চক্রের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মানী দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে একটি চক্র ব্যক্তিগত বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

‎রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭ নম্বরগুলো ব্যবহার করে কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ইসি স্পষ্ট করেছে যে, ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে বিধি অনুযায়ী নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। এর জন্য অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই।

‎নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তাকে এ ধরনের প্রতারণামূলক ফোনকলে সাড়া না দেওয়ার জন্য কমিশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর